আবারো অশান্ত হয়ে উঠেছে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন। আধিপত্য বিস্তারকে কেদ্র করে ইউনিয়নের আকবরনগর গ্রামে দুপুরে ফের সংঘর্ষ হয়েছে। রোববার সকালে সামেদ আলী ও হাসান আলী গ্রুপের মধ্যে থেমে থেমে চলে এ সংঘর্ষ। এতে দু’জন টেঁটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে গত পাঁচ মাসে পাঁচবার সংঘর্ষের ঘটনা ঘটল। এতে এক মাসে ৯ জন টেঁটাবিদ্ধ এবং ২৫টি বাড়িঘর ভাঙচুর হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টেঁটাবিদ্ধ আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম জানান, ঘটনাটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এবং মুন্সীগঞ্জের সিরাজদিখান সীমানাঘেঁষা এলাকায়। আহত দু’জনই ফতুল্লা এলাকার। বর্তমান পরিস্থিতি শান্ত আছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
সিরাজদিখানে ফের সংঘর্ষ : ২ জন টেঁটাবিদ্ধ
আবারো অশান্ত হয়ে উঠেছে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন। আধিপত্য বিস্তারকে কেদ্র করে ইউনিয়নের আকবরনগর গ্রামে দুপুরে ফের সংঘর্ষ হয়েছে। রোববার সকালে সামেদ আলী ও হাসান...





