মাগুরায় ট্রাকের ধাক্কায় মিরাজ মোল্ল্যা (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
বুধবার বিকেলে যশোর-মাগুরা মহাসড়কের জাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ মাগুরা সদর উপজেলার তিতারখাঁ পাড়া গ্রামের তিজারত মোল্ল্যার ছেলে। তিনি পেশায় একজন পানব্যবসায়ী।
মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, মিরাজ আড়পাড়া বাজার থেকে পান কিনে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় জাগলা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

