ইউক্রেনের কৃষ্ণসাগর তীরে একটি বন্দরে আটকেপড়া বাংলার সমৃদ্ধি হামলায় বাংলাদেশী নাবিক ও জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়। একই সাথে জাহাজটিতে থাকা ২৮ নাবিকের মধ্যে রয়েছেন নরসিংদীর জামাল হোসেনও। রকেট হামলার পর থেকে জামালের কোনো খোঁজ পাচ্ছে না স্বজনরা। এমনটাই জানিয়েছেন জামাল হোসেনের ছোট ভাই কনক হোসেন। জামাল হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের (তারা মিয়া) ছেলে। বুধবার জাহাজটিতে হামলার ঘটনার পর থেকে জামাল হোসেনের পরিবার, আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশীরা খুব উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছেন।