গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামে এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউল চর পদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে। নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানান, গত বুধবার সন্ধ্যায় বাঘিয়া গ্রামের খালাতো ভাই কোবাদ শেখ ফোন করে রবিউলকে ডেকে নেয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
এলাকাবাসী জানায়, ২০২০ সালে কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হন। এ ঘটনায় আপন খালাতো ভাই রবিউল ও তার ভাইদের আসামি করে মামলা হয়। ওসি মাসুদ রায়হান জানান, ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গোপালগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামে এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে তার লাশ...





