পাবনার সাঁথিয়ায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের উত্তর চকপাট্টা গ্রামে।

স্থানীয় সূত্র ও থানায় অভিযোগে জানা যায়, উত্তর চকপাট্টা গ্রামের মৃত দবির প্রামাণিকের ছেলে ইসমাইল প্রাং (৬৫) তার পাশের বাড়ির ৬ বছরের শিশু খেলা করার সময় তাকে ধরে নিয়ে নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণ করেন।

বৃহস্পতিবারে সন্ধ্যায় শিশুটি অসুস্থ হলে তার মা জিজ্ঞেস করলে সে ঘটনাটি খুলে বলে। পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মেয়েটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই দিন রাতেই মামলা হয়েছে। শুক্রবার আসামিকে পাবনা আদালতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।