নওগাঁয় অবৈধভাবে তেল মুজুদ রাখায় হুমায়ুন কবীর নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জনিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও এনএসআই’র যৌথভাবে তাকে এ জরিমানা করে।
পরে প্রসাশন তার মজুদকৃত ২০ হাজার লিটার সয়াবিন তেল সরকারি বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেন।
হুমায়ুন কবীর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে ব্যারেলে ভরে তেল মজুদ রাখেন। উপজেলা প্রশাসন ও এনএসআই’র যৌথ অভিযানে তার এ অসততা প্রকাশ হয়ে আসে।
তাকে আগামী পাঁচ দিনের মধ্যে সরকারি বাজার মূল্যে মজুদকৃত তেল বিক্রি করার নির্দেশ দেয়া হয়।
একইসাথে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও গুদামজাত করার অপরাধে তাকে প্রাথমিকভাবে সতর্ক করে তার ব্যাবসায়িক লাইসেন্স আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেয়া হয়।





