এনজিওতে চাকরি ও বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলায় নলছিটি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যানে আখতারুজ্জামান বাচ্চুকে (৪৫) জেলহাজতে পাঠিয়েছে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১। বুধবার উচ্চ আদালতের দেয়া সময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক রাশেদ কবির নামঞ্জুর করে চেয়ারম্যান বাচ্চুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ দিকে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাচ্চুর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ঝালকাঠি ও নলছিটির সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা, প্রশাসনসহ সর্বমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চেয়ারম্যান বাচ্চু ও তার সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের শিকার তরুণী (১৯) নিজে বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
তরুণীকে ধর্ষণ মামলায় নলছিটির আ’লীগ নেতা জেলহাজতে
এনজিওতে চাকরি ও বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলায় নলছিটি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যানে আখতারুজ্জামান বাচ্চুকে (৪৫) জেলহাজতে পাঠিয়েছে ঢাকা নারী ও...





