উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অবস্থিত উদ্বোধনের আগেই নবনির্মিত নলকা সেতুর একটি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এতে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের এ সড়কটিতে যানজটের শঙ্কা অনেকটা কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে নলকা সেতুর এক লেন খুলে দেন সাসেক-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান। এ সময় তিনি বলেন, উত্তরের ঈদযাত্রা নির্বিঘœ করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নবনির্মিত সেতুর এক লেন খুলে দেয়া হলো। এ লেন দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করবে। আর আপাতত পুরনো সেতু দিয়ে চলবে ঢাকামুখী গাড়িগুলো। সেতুটি খুলে দেয়ায় দীর্ঘদিনের যানজটের অন্যতম প্রধান কারণ থেকে মুক্ত হলো মহাসড়কটি।
খুলে দেয়া হলো নলকা সেতুর একটি লেন
উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অবস্থিত উদ্বোধনের আগেই নবনির্মিত নলকা সেতুর একটি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এতে...





