পিরোজপুরের মঠবাড়িয়ায় বেপরোয়া গতির বাসচাপায় হারুন অর রশীদ শেখ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।
শুক্রবার সকাল ৯টার দিকে মঠবাড়িয়া পাথরঘাটা সড়কের মুসল্লীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশীদ শেখ পিরোজপুর জেলা সদরের উত্তর রানীপুর মহল্লার গহর আলী শেখের ছেলে। সে পিরোজপুর জেলা জজ আদালতে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় পুলিশ হানিফ পরিবহনের বাসটিসহ চালক মাসুম মোল্লা (৩৫) ও বাসের হেল্পার নূরু মোল্লাকে (৫০) আটক করেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।





