চুয়াডাঙ্গায় নির্মাণাধীণ বাড়ির ছাদ থেকে পড়ে আহাদ আলী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বঙ্গজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আহাদ আলী ওই এলাকার আরিফ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, শিশু আহাদ তাদের নির্মাণাধীণ বাড়ির ছাদে খেলা করছিল। এ সময় হঠাৎ পা ফসকে নিচে রাস্তার ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা আহাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: তাহসিন সাদিয়া বলেন, শিশুটির মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পায়। নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।