নাটোরের লালপুরে ভটভটি চালক জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দু’জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন দুপুরে ভটভটি চালক জুয়েলকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তার বন্ধু মাসুদ রানা। পরে রাত ১০টার দিকে জুয়েল ফিরে না এলে পরিবারের লোকজন মাসুদ ও জুয়েলকে খোঁজ করেন। এরপর রাতে মাসুদের ভাই জুয়েলের বাড়িতে গিয়ে সংবাদ দেয় লালপুরের মঞ্জিলপুকুর কলেজের পাশের সড়কে ডাকাতের হামলায় জুয়েলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে জুয়েলের বাবাসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মঞ্জিলপুকুর কলেজের পাশে ফাঁকা জমিতে জুয়েলের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত জুয়েলের বাবা জহুরুল ইসলাম বাদি হয়ে রয়েজ মুন্সির ছেলে মাসুদ রানা এবং তার দুই সহোদর আয়নাল ও মুকুলকে অভিযুক্ত করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ছয় বছর মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত মাসুদ রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
নাটোরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
নাটোরের লালপুরে ভটভটি চালক জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দু’জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন...





