ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে আরিয়ান (১৯) নামের এক বেকারিশ্রমিক নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপুরে আশুগঞ্জের আশু বাজার-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘনাটা ঘটে।

আরিয়ান ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা। তিনি আশুগঞ্জের স্থানীয় আনন্দ বেকারিতে কর্মরত ছিলেন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, দুপুরে সহকর্মীদের সাথে মেঘনা নদীর ঘাটে গোসল করতে নামে আরিয়ান। মুহূর্তের মধ্যে নদীর স্রোতে তলিয়ে যান তিনি। পরে সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করেছি। এ রিপোর্ট লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্ট চালাচ্ছে।