নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে নূরুল ইসলাম ঠাণ্ডু সভাপতি ও মজিবর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অধ্যাপক ইউনুস আলীকে সিনিয়র সহসভাপতি এবং শরিফুল ইসলাম, আব্দুল ওয়াহাব, নবাব আলী, দপক কুমার দাস ও আব্দুল গণিকে সহসভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো: খালেকুজ্জামান শেখ, রাকিবুল ইসলাম ও মেহেদী হাসান দোলনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল কুদ্দুসকে।
কাউন্সিল অধিবেশনের শেষ পর্যায়ে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এসব নাম ঘোষণা দেন। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠান উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।