নওগাঁর রাণীনগরে ১৪৪৪ হিজরী উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়েছে। সামাজিক সংগঠন ‘রূপসী নওগাঁ’-এর উদ্যোগে এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
রোববার দুপুরে রাণীনগর উপজেলায় এসব বৃক্ষ রোপন করা হয়।
জানা যায়, গ্রামে আব্দুল গণী হাফেজিয়া ও কওমি মাদরাসা ও বায়তুন নূর জামে মসজিদে ফলজ, বনজ ও ফুল বৃক্ষ রোপন করা হয়। একই সাথে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপনে জনসচেতনতা তৈরিতে উৎসাহ প্রদান করা হয়। এ সময় রূপসী নওগাঁ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি খালেদ বিন ফিরোজ, সংগঠনের প্রচার সম্পাদক মোস্তফা জামালসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।





