টাঙ্গাইালের নাগরপুরে মোবাইলফোনে দূর্বৃত্তরা ডেকে নিয়ে জুলহাস মিয়া (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে সোমবার রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে।
জুলহাস ওই গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।
নিহতর স্ত্রী মারুফা বেগম জানান, ‘সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে আমার স্বামী ঘুমানোর প্রস্ততি নেয়। এ সময় মোবাইলফোনে কল আসলে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে স্বজনরা তার লাশ বাড়ির পাশের পুকুরে দেখতে পায়।’
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





