বরগুনার তালতলীতে জমিজমা বিরোধের জের ধরে এক ছাত্রলীগ নেতাসহ চারজনকে পুলিশের সামনেই কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ওয়াজেদ তালুকদার গংয়ের বিরুদ্ধে। আহত ওই ছাত্রলীগ নেতা হলেন উপজলোর করড়ইবাড়ীয়া ইউয়িন ছাত্রলীগ সভাপতি রেজাউল সরদার।
গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে করড়ইবাড়ীয়া ইউনিয়নের হলেঞ্চোবাড়ীয়ায় সংঘটিত এ ঘটনায় আহতরা হলেন, রেজাউল সরদার (২৭), তার ভাই কাউসার সরদার (২২), আত্মীয় মাসুম সরদার (৩৭) ও মোজাম্মেল সরদার (৫২)। গুরুতর অবস্থায় তাদের তালতলী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কলাপাড়া মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল সরদারের বাবা আশরাফ আলী সরদাররে ক্রয়কৃত জমি নিয়ে প্রতিপক্ষ ওয়াজের তালুকদার গংয়ের সাথে ঝামেলা চলছিল। আদালতের রায়ও আশরাফ আলী সরদারের পক্ষে ছিল। ঘটনার সময় ওই জমিতে ধান রোপণ করতে গেলে ওয়াজের তালুকদার গংরা কুপিয়ে ও পিটিয়ে তাদেরকে জখম করে।
তালতলী থানার এসআই রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।





