গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার ও শনিবার সকালে উপজেলার রাধাগঞ্জ বাজার ও সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, দিঘলীয়া গ্রামের ইলিয়াছ শেখের সাথে একই গ্রামের মামুন শেখের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে মামুন শেখের লোকজন ইলিয়াছ গ্রুপের লোক ও ইউপি সদস্য মারুফ শেখের ওপরে হামলা চালায়। তাকে গুরুতর অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ও শনিবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। সেই সাথে সাতটি বসতঘর, দুটি খাবার হোটেল ও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, পূর্বে মারুফের লোকজন একজনের হাত-পা ভেঙে দিয়ে তাকে পঙ্গু করে দিয়েছে, তিনি আজ মৃত্যু পথযাত্রী। সে আবারো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তাই মানুষ আজ অতিষ্ঠ হয়ে মারুফের ওপর আক্রমণ করেছে।
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
কোটালীপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ : আহত ১০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত...





