সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যন হাজী মোহাম্মদ নুরুল হোসেন (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মোহাম্মদ নুরুল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার তিন ছেলে ও ২ মেয়ে রয়েছেন।
মোহাম্মদ নুরুল হোসেন দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের বলদি গ্রামের মরহুম আছদ্দর আলীর ছেলে।
সাবেক এই চেয়ারম্যান জীবদ্দশায় মসজিদ, মাদরাসা, সামাজিক প্রতিষ্ঠানে নানারকম অবদান রেখেছেন।
মঙ্গলবার আছরের নামাজের পর নিজ এলাকার বলদি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।





