বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবায়দা রহমানের নামে দুদকের করা মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে সদস্য সচিব মোহাম্মদ জমির উদ্দীন চৌধুরী মানিকের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন ১৫ ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সবুর, শফিউল করিম শফি, আবু তৈয়ব মাহীর, তৌহিদুল আলম, আতিকুর রহমান আতিক, মতিউর রহমান রাসেল, নূর হোসেন, এস এ রাসেল, ওবায়দুল হক রিকু, আব্দুল কাদের, ফৌজুল কবির রুবেল, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নিজাম উদ্দিন, জাহেদুল ইসলাম, শহিদুল আনোয়ার লিটন, রিপন, মিজান, ফারুক, দিদার, কাসেম সালাম বাহাদুর প্রমুখ।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী বলেন, তারেক রহমান যেন দেশে আসতে না পারে সেজন্যই এই অবৈধ সরকার ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইনশাআল্লাহ, সকল বাধা, সকল ষড়যন্ত্র অতিক্রম করে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন।