ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আটক হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে। সোমবার দুপুরে পৌর শহরের ঘাটান্দি এলাকায় তার নিজ বাসার পাশে থেকে তিনি আটক হন। ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে বানচাল করতে পুলিশ গায়েবি ও মিথ্যা মামলা দিয়েছে। সে মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু আটক হয়েছে। এর আগে আরো তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নাশকতা মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে তার বাসার কাছ থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
ভূঞাপুর উপজেলা বিএনপির সম্পাদক আটক
ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আটক হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির...





