বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যুবলীগ নেতা আব্দুর রশিদকে (৪০) পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
আব্দুর রশিদ উপজেলা যুবলীগের উপ দফতর সম্পাদক।
সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কালিতলা এলাকা থেকে থানা পুলিশ আটক করে।
একই দলের প্রতিপক্ষ গ্রুপ তাকে আটকে পুলিশের ওপর প্রভাব খাটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানার এসআই নজরুল ইসলাম জানান, রশিদকে সন্দেভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে তিনি কি ভাবে সন্দেভাজন তা জানায়নি পুলিশ।





