ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইনচ্যুতসহ তিনটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কায় ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে। গতকাল সকালে দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগোরসিন্ধুর ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছায় সকাল সাড়ে ৯টার দিকে। ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে এক বগি লাইনচ্যুত ও তিনটি বগির দরজা, জানালা, গ্লাস, ফ্লোর, উঠার সিঁড়ি ভেঙে গেছে। ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীরা বিকল্প রাস্তায় গন্তব্যে রওনা দেয়। প্রত্যক্ষ্যদর্শী ও যাত্রীরা এ ঘটনায় ট্রেনের চালকের গাফিলতি বলে দায়ি করেন। আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন এসে ২ ঘণ্টা চেষ্টার পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধারের পর পুনরায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনটি স্টেশনে আসার পর কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ইঞ্জিন ঘোরানোর পর হঠাৎ করে বিকট শব্দ হয় এবং যাত্রীরা সব আতঙ্কিত হয়ে কান্নাকাটি করতে থাকে। এ সময় অনেক যাত্রী আহতও হয়।
কয়েকজন যাত্রী বলেন, দুর্ঘটনায় এসময় কয়েকজনের হাত, পা ভেঙে গেছে। নারী-পুরুষসহ অনেকেই আহত হয়েছেন। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী বলেন, ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগি লাইনচ্যুত এবং তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারের পর পুনরায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভৈরবে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ৩ বগি লাইনচ্যুত ২৫ যাত্রী আহত
ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইনচ্যুতসহ তিনটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কায় ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে।...





