পটুয়াখালীর দুমকিতে ছয় কেজি গাঁজাসহ ধরা খেয়ে জামিনে আসার পরই ৭০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সাইফুল ইসলাম ফকিরকে (২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের নিজ বাড়ির পাশ থেকে সাইফুলকে সন্দেহভাজন আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এ কে এম আজমুল হুদা জানান, ওই এলাকার দেলোয়ার হোসেন ফকিরের ছেলে সাইফুল ইসলাম ফকির একজন চিহ্নিত মাদক কারবারি। এর আগে একই ব্যক্তিকে গত বছর ১৮ নভেম্বর ছয় কেজি গাঁজাসহ গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। এছাড়াও তার বড় ভাই মোহাম্মদ জসিম উদ্দিন ফকিরকে চলতি বছরের ২২ জানুয়ারি ১৫ শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যার মামলা চলমান। তাদের পরিবারটি এলাকায় একটি মাদক কারবারি পরিবার হিসেবে পরিচিত। আজকের মাদকদ্রব্য উদ্ধারের ব্যাপারে দুমকি থানায় মামলা ও আসামিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।