পঞ্চগড় দেবীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দেবীগঞ্জ মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।
সকাল থেকে মডেল মসজিদে কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ। কুরআন খতম ও আলোচনা শেষে জোহরের নামাজের পর মডেল মসজিদের মুসল্লি ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদেরকে নিয়ে দোয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শাহ রাশেদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ। দোয়া করেন মডেল মসজিদের ইমাম মাওলানা মুসলিম উদ্দিন।





