যশোরের শার্শা উপজেলা কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিষয়ের সহকারী অধ্যাপক মতিউর রহমান (মিতুল) গত বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ শেষে বাসায় ফেরার পথে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন, ইন্না ইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। অধ্যাপক মিতুলের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মিতুলের প্রথম নামাজে জানাজা গতকাল সকাল ১০টায় তার প্রিয় প্রতিষ্ঠান শার্শা উপজেলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ও ২য় নামাজে জানাজ অনুষ্ঠিত হয় তার বাস ভবনের সামনে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, শার্শা উপজেলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান মধু, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় শূরাসদস্য মাওলানা আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান কবিরউদ্দীন আহম্মদ তোতাসহ মিতুলের অসংখ্য সহপাঠী, ছাত্রছাত্রী, অভিভাবক ও শুভাকাক্সক্ষী নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।