বরগুনার তালতলীতে জনতা ট্রেডার্স নামের একটি মুদি দোকান থেকে টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। একই সাথে দোকান মালিক অনীল চন্দ্র শীলকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।
জানা গেছে, তালতলী বন্দরের মুক্তিযোদ্ধা সড়কের উত্তর মাথার মেসার্স জনতা ট্রেডার্স থেকে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত ৩৬ প্যাকেট (৭২ লিটার) সয়াবিন তেল, ৮০ কেজি মসুর ডাল ও ৪১ কেজি চিনি জব্দ করেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, টিসিবির পণ্য কে বা কারা বিক্রি করেছে দোকান মালিক তাদের নাম বলেননি। তবে বিক্রির সাথে যেই জড়িত থাকুক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তালতলীতে টিসিবির পণ্য জব্দ, দোকান মালিকের কারাদণ্ড
বরগুনার তালতলীতে জনতা ট্রেডার্স নামের একটি মুদি দোকান থেকে টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। একই সাথে দোকান মালিক অনীল চন্দ্র শীলকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া...





