নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। নিখোঁজের ২২ ঘন্টা পর শুক্রবার (৫ মে) সকাল ১১টার দিকে শীতলক্ষ্যা নদীর তীর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও পলাশ কোঅপারেটিভ স্কুলের নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) এবং পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ও পলাশ বাংগালপাড়া স্কুলের ছাত্রী ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)। এ তিন স্কুল ছাত্রী সম্পর্কে আত্মীয়।
শীতলক্ষ্যা নদী থেকে ২ স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। নিখোঁজের ২২ ঘন্টা পর শুক্রবার...





