নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে মফিজুল হক নামে এক কৃষকের লিচু বাগানের অর্ধশত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামে এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মফিজুল হক বাদি হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, এলাকার শহিদুল হক বাবুর সাথে তার দীর্ঘদিন ধরে জমিজামা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার দুপুরে শহিদুল এলাকার কিছু স্থানীয় সন্ত্রাসী নিয়ে হুমকি দেন মফিজুলকে। এতেও কোনো কাজ না হলে রাতের আঁধারে দুর্বৃত্তদের দিয়ে লিচু বাগানের প্রায় অর্ধশত লিচু গাছ কেটে ফেলেন। পরদিন সন্ত্রাসী বাহিনীকে দাঁড় করিয়ে রেখে লিচু বাগানের মাটি ভেকু দিয়ে কেটে নিয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত শহিদুল হক বাবুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার জমির মাটি আমি কাটিয়ে সমান করছি। আর এসব সমান করতে গিয়ে কিছু লিচু গাছ আর কলা গাছ কাটা হয়েছে।
এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, লিচু বাগান কাটার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পলাশে রাতের আঁধারে লিচু বাগানের অর্ধশত গাছ কর্তন
নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে মফিজুল হক নামে এক কৃষকের লিচু বাগানের অর্ধশত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের...





