নরসিংদীর শিবপুরে বজ্রপাতে খোকন মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ মে) সকালে এ ঘটে।
খোকন মিয়া উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর এলাকার খোরশেদ মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা ও এলাকাবাসী জানান, সকালে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত হতে থাকে। এ সময় খোকন মিয়া তার বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করছিলেন। বৃষ্টির পর স্থানীয় লোকজন তাকে কৃষি জমিতে পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।





