ঢাকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। এ বছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর বুধবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক সপ্তাহ আগে তিনি নবাবগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন। বুধবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের ঘোষণা আসায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবক সবাই আনন্দিত। শাহ আলম প্রতিষ্ঠানটির প্রধান হওয়ার পর থেকেই শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ডে এগিয়ে রয়েছে বিদ্যালয়টি। প্রধান শিক্ষক শাহ আলম বলেন- শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের দিক-নির্দেশনায় শিক্ষার ভালো পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি।
ঢাকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শাহ আলম
ঢাকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। এ বছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর...





