স্যালাইন পুশ করার প্রায় এক ঘণ্টা পর সাড়ে তিন লাখ টাকা দামের অস্ট্রেলিয়ান গাভীর মৃত্যুর অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তাপসের বিরুদ্ধে। গাভীর মালিক পৌর এলাকার চারারবন মহল্লার চাঁন মিয়া অভিযোগ করে বলেন, প্রায় দুই সপ্তাহ আগে সাড়ে তিন লাখ টাকা মূল্যের তার একটি অস্ট্রেলিয়ান গাভীর বাচ্চা প্রসব হয়। বাচ্চা প্রসবের পর গাভীটি দুর্বল হয়ে যাওয়ায় গত শুক্রবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তাপসের পরামর্শে তার ছেলে কুলিয়ারচর বাজারস্থ খামারবাড়ি ফার্মেসি থেকে বিভিন্ন প্রকার ওষুধ কিনে আনেন। পরে তাপস গাভীর গলার রগে স্যালাইনের সুই পুশ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার পুশ করার পর অবশেষে গলার শিরার রগে পুশ না করে গোশতের মধ্যে পুশ করেন। এতে পুশ করা জায়গা ফুলে যায় এবং এক ঘণ্টা পর গাভীটি মারা যায়।
এ বিষয়ে অভিযুক্ত ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তাপসের সাথে যোগাযোগ করা হলে জানান, তার পরামর্শে আনা ওষুধ গাভীর শরীরে পুশ করা হয়। কিন্তু কেনো কি কারণে গাভীটির মৃত্যু হয়েছে তা তিনি বলতে পারছেন না।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শরীফ উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোমবার দিন অফিসে এসে গাভীর মালিকের ছেলে রাহাতের সাথে কথা বলে এর একটি সমাধান করা হবে।
কুলিয়ারচরে স্যালাইন পুশের পর সাড়ে ৩ লাখ টাকার গাভীর মৃত্যু
স্যালাইন পুশ করার প্রায় এক ঘণ্টা পর সাড়ে তিন লাখ টাকা দামের অস্ট্রেলিয়ান গাভীর মৃত্যুর অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট...





