বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৭৫৬টি, এ হিসাবে ভোট প্রদানের শতকরা হার ৫১.৪৬ শতাংশ।
কাউন্সিলর প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনে অংশ নেয়া বিএনপির ১৯ জনের মধ্যে ৯ জন এবং জামায়াতের ৪ জনের মধ্যে একজন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ ১৩ জন কাউন্সিলর আওয়ামী লীগ বিরোধী জোটের। জাতীয় পার্টি বা অন্য দলের কেউ নির্বাচিত হননি। নির্বাচিত অন্য প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত হলেও আবুল খায়ের আব্দুল্লাহ ও সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। বিএনপি থেকে বহিষ্কার হওয়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান ফারুক, ৮ নম্বর ওয়ার্ডের সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ হুমায়ন কবীর লিংকু, ১৮ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক মাসুম, ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবীর, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের সেলিনা বেগম, ১০ নম্বর ওয়ার্ডের রাশিদা পারভীন ও ৬ নম্বর ওয়ার্ডের মজিদা বোরহান এবং জামায়াতে ইসলামীর চারজনের মধ্যে কেবল ২৭ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান তালুকদার নির্বাচিত হয়েছেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া সাতজন মেয়রপ্রার্থীর ফলাফল ঘোষণা শেষে রাত ১০টার পর থেকে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের ফলাফল ঘোষণা করা হয়।
যেখানে ১১৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৩০ জন ও ৪২ জন সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ১০ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে মো: আউয়াল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডে মো: মুন্না হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ শামসুদ্দোহা আবিদ, ৫ নম্বর ওয়ার্ডে মো: কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডে খান মোহাম্মদ জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৮ নম্বর ওয়ার্ডে মো: সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ১০ নম্বর ওয়ার্ডে মো: জয়নাল আবেদিন হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মো: আনোয়ার হোসেন রয়েল, ১৩ নম্বর ওয়ার্ডে মো: মেহেদী পারভেজ খান, ১৪ নম্বর ওয়ার্ডে মো: শাকিল হোসেন (পলাশ), ১৫ নম্বর ওয়ার্ডে মো: সামজিদুল কবির বাবু, ১৬ নম্বর ওয়ার্ডে সাহিন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ডে মো: আকতার উজ্জামান গাজী হিরু, ১৮ মো: জিয়াউল হক, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে শেখ সাঈদ আহমেদ মান্না, ২২ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান দুলাল, ২৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে মো: ফিরোজ আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ, ২৬ নম্বর ওয়ার্ডে মো: হুমায়ুন কবির, ২৭ নম্বর ওয়ার্ডের মো: মনিরুজ্জামান তালুকদার, ২৮ নম্বর ওয়ার্ডে মো: হুমায়ুন কবির, ২৯ নম্বর ওয়ার্ডে মো: ইমরান মোল্লা ও ৩০ নম্বর ওয়ার্ডে মো: খায়রুল মামুন বিজয়ী হয়েছেন।
অপর দিকে সাধারণ আসনের প্রতি তিন ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত নারী আসনের ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ১ নম্বর সংরক্ষিত আসনে ডালিয়া পারভিন, ২ নম্বর সংরক্ষিত আসনে আলমতাজ বেগম, ৩ নম্বর সংরক্ষিত আসনে কোহিনুর বেগম, ৪ নম্বর সংরক্ষিত আসনে আয়শা তৌহিদ লুনা, ৫ নম্বর সংরক্ষিত আসনে ইসরাত জাহান লাভলী, ৬ নম্বর সংরক্ষিত আসনে মজিদা বোরহান, ৭ নম্বর সংরক্ষিত আসনে সালমা আক্তার শিলা, ৮ নম্বর সংরক্ষিত আসনে রেশমী বেগম, ৯ নম্বর সংরক্ষিত আসনে সেলিনা বেগম ও ১০ নম্বর সংরক্ষিত আসনে রাশিদা পারভীন বিজয়ী হয়েছেন।
বরিশালে ভোট পড়েছে ৫১.৪৬ শতাংশ
কাউন্সিলরের ১৩ জন বিএনপি-জামায়াত ২৭ জন আ’লীগের খোকন ও সাদিকপন্থী
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৭৫৬টি, এ হিসাবে ভোট প্রদানের শতকরা হার ৫১.৪৬ শতাংশ।কাউন্সিলর প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল বিশ্লেষণ...





