সিরাজগঞ্জের আবহাওয়া অফিস সূত্রে জানা যায় বুধবার চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অত্যাধিক গরমে কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
বুধবার (১৪ জুন) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জে তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান। আগামী তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।





