কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর বাজারের পশ্চিম দিকে অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ফাহিম (৬)। সে ওই গ্রামের মমিনুল হকের ছেলে।

স্থানীয় জাইদুল ও মানিকসহ শিশুটির পরিবারের লোকজন জানান, নিজেদের বাড়ির উঠানে খেলতে খেলতে সকলের অগোচরে সামনের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে পথচারীরা পুকুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় পানিতে শিশুর লাশ ভাসতে দেখে ডাকাডাকি শুরু করে। পরিবারের লোকজন এসে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।