ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ বাবুল (২৬)। গত সোমবার ওমানের স্থানীয় সময় বেলা ১১টায় এ ঘটনাটি ঘটেছে।
ওমান প্রবাসী মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, মধ্যপ্রাচ্য ওমানে সানাইয়ের আরস্তোক এলাকার ইব্রি রোডে গাড়ি টায়ার দোকানে কর্মরত ছিলেন বাবুল। সেখানে একটি গাড়িতে টায়ার লাগিয়ে সেটি পরীক্ষা করার জন্য বের হলে ইব্রি রোডের একটি মোড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে রোস্তাকের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
নিহত প্রবাসীর স্বজনরা জানান, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম আজিজনগরের ফার্নিচার মিস্ত্রি মো: ইদ্রিসের পুত্র মো: বাবুল চার বছর আগে ওমানে পাড়ি জমায়। এক মাস পর দেশে এসে তার বিয়ে করার কথা ছিল।
ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ বাবুল (২৬)। গত সোমবার ওমানের স্থানীয় সময় বেলা ১১টায় এ ঘটনাটি ঘটেছে। ওমান প্রবাসী মোহাম্মদ...





