ফরিদপুরের সালথা উপজেলায় মশার কয়েলের আগুনে খোরশেদ মাতুব্বর নামে এক প্রতিবন্ধীর চারটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (১ আগস্ট) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী খোরশেদ বলেন, আমি দীর্ঘ দিন ধরে প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে আছি। আমার চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলেরা যার যার মতো উপার্জন করে চলে। আমি স্ত্রী ও মেয়েকে নিয়ে আলাদা থাকি। আমার স্ত্রী হাঁস-মুরগি ও ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহ করে। তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে রান্নাঘরের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে চারটি ছাগল বেঁধে রেখেছিলাম। রাত ১১টার দিকে হঠাৎ রান্নাঘরে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে- মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রান্নাঘরসহ চারটি ছাগলই পুড়ে যাওয়ায় আমার একমাত্র আয়ের মাধ্যমও আজ পুড়ে ছাই হয়ে গেল।
ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, প্রতিবন্ধী খোরশেদের চারটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে বলে শুনেছি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহীন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নিয়ে ওই প্রতিবন্ধীর পাঁশে দাঁড়াব। সরকারিভাবে অনুদান পৌঁছে দেয়া হবে।
সালথায় কয়েলের আগুনে পুড়ে মরল প্রতিবন্ধীর ৪ ছাগল
ফরিদপুরের সালথা উপজেলায় মশার কয়েলের আগুনে খোরশেদ মাতুব্বর নামে এক প্রতিবন্ধীর চারটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (১ আগস্ট) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের...

