হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে চেতনানাশক ¯েপ্র করে চুরির ঘটনা। শুক্রবার রাতে পরপর চারটি বাসায় এ চুরি হয়। এতে অতঙ্কে রয়েছে জনসাধারণ। শুক্রবার রাত ৩টায় সর্বশেষ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়াস্থ ডা: আব্দুর রউফের বাসায় চুরি হয়েছে।
জানা গেছে, চোর চক্রটি চেতনানাশক ওষুধ ¯েপ্র করে ওই বাসার একটি জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এতে বাসার লোকেরা অজ্ঞান হয়ে যান। ফাঁকে বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। অজ্ঞান হওয়া ব্যক্তিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের জিকুয়া মীর বাড়ির লিটন মিয়া, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল হেলিম ও সাবাসপুরে ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেনের বাসায় একই পদ্ধতিতে চুরি হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল বলেন, চুরির ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অচিরেই এর রহস্য উদঘাটন করা হবে।