হবিগঞ্জের বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে গভীররাতে আগুন লেগে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টায় গ্যানিংগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো সেতু মিয়া ও জামাল মিয়ার একটি ভেরাইটিজ স্টোর ও টেইলারিং দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি দুটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীররাতে হঠাৎ সেতু মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহুর্তের মধ্যে পাশের জামাল মিয়ার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যবসায়ী, এলাকাবাসী ও নিকটস্থ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। সকলের সম্মিলিত চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নবকুমার জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন সূত্রপাত।

রোববার (৬ আগস্ট) সকাল ১০ ঘটিকায় খবর পেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর সাথে কথা বলে সান্তনা এবং যথাসাধ্য অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তার করার আশ্বাস প্রদান করেন।