সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার আহমদনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আহমদনগর নামক স্থানে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল পিকআপের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিল মারা যান। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আমিন বলেন, ' ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশের জিম্মায় গাড়িগুলো আটক রয়েছে।