রাজনীতির নামে আর সন্ত্রাসী নামে হোক, যে বা যারা মানুষের চলাচল, জীবন এবং সম্পদ বিনষ্ট করতে চাইবে আইনগতভাবে তাদের মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের নব নিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন।
সোমবার দুপুরে কমস্থলে যোগ দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শুভেচ্ছা জানানোর পর তিনি এই মন্তব্য করেন।
এসময় তার সাথে ছিলেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিআইজি বলেন, রংপুর শান্তির শহর, এই শহরকে আরো শান্তিময় করতে কাজ করবে পুলিশ। সেজন্য সকলের সহযোগিতা দরকার।
তিনি বলেন, সামনে নির্বাচন। এই সময় যদি কেউ জনসাধারণের সম্পদ ধ্বংস করতে চায়, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, চলাচলের পথকে রোধ করতে চায় সেখানেই আমরা আইনগত ব্যবস্থা নিব। এছাড়াও মাদক নির্মুল ও সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় পুলিশ আরো বেশি তৎপর হবে।





