পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে তা পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সেলন্দা বাজারে অভিযান চালিয়ে ১৭০টি অবৈধ চায়না দুয়ারি জালসহ একটি গাড়ি আটক করা হয়। গাড়িটি অবৈধ জাল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালন্ াকরে দুই ব্যবসায়ীকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান এবং প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ জালের ব্যবসা করে আসছিলেন।