পাবনার সাঁথিয়ায় অপহরণ মামলায় নাগডেমরা ইউনয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ আগস্ট) দুপুরে তাকে জেলহাজাতে পাঠানো হয়। এর আগে শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ৮ আগস্ট হাফিজুর রহমানসহ কয়েকজন সোনাতলা গ্রামের মরহুম আনছার শেখের ছেলে যুবলীগ নেতা নান্নুকে (৪৫) আপহরণ করে মারধর করেন। এই অভিযোগে শনিবার গভীর রাতে হাফিজুর রহমানকে তার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপহৃত নান্নু রোববার চেয়ারম্যান হাফিজুর রহমানসহ কয়েকজনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেছেন।
তবে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেছেন, ‘আমাকে মিথ্যা অপহরণ মামলায় ফাঁসানো হয়েছে। বাদী নিজেই আমাদের সাথে দেখা করে চলে যায়। অপহরণের কোনো ঘটনাই ঘটেনি।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





