ঠাকুরগাঁওয়ের বর্ডার গার্ড স্কুলের রায়হান ইসলাম (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে।

রায়হান ঠাকুরগাঁও সদরের সাহাপারা নিশ্চিন্তপুর মহল্লার রশিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বেড় হয়ে পরে সে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রায়হানের কোনো সন্ধান পেলে মোবাইল ফোনে (০১৭৩৯১৪৯৬১৮) অথবা নিকস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা রশিদুল ইসলাম।