ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রায়হান ইসলাম (১৩) নিখোঁজ হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদরের সাহাপারা নিশ্চিন্তপুর মহল্লার রশিদুল ইসলামের ছেলে ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রায়হান ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়। পরে সে আর বাসায় ফিরে আসেনি। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বাবা রশিদুল ইসলামের ০১৭৩৯১৪৯৬১৮ নম্বর মোবাইল ফোনে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।





