বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ (২৪) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রায়েরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ইউসুফ উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের দক্ষিণ সাখারিয়া গ্রামের মরহুম মো: খলিলুর রহমানের ছেলে। সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ও টাইলসমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সুইজারল্যান্ড প্রবাসী মো: সেলিম আহম্মেদ হাফেজের বাসায় টাইলসের কাজ করছিল। এ সময় শরীর ভিজা অবস্থায় সে সাইডের পানির মটরপাম্প ছাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম চৌধুরী জানান, ইউসুফের স্বজনদের দাবির প্রেক্ষিতে মানবিক কারনে ময়নাতদন্ত ছাড়া তার লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।





