হবিগঞ্জের চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলা কৃষি অফিসের হলরুমে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ওই অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী।
সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সমন্বয়ক ও আজকের সিলেট ডটকমের এডিটর ইন চিফ এম সাইফুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাটের পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ৩ নম্বর দেওরগাছ ইউপি চেয়ারম্যান মো: মুহিতুর রহমান রুমন ফরাজি, ৯ নম্বর রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিআরডির চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: মিজানুর রহমান, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আকলাখ উদ্দিন মনসুর ও চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আবদুল কাদির লস্কর বলেন এ সরকারের আমলে গণমাধ্যম স্বাধীন। সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন। শীঘ্রই চুনারুঘাট উপজেলার সকল উন্নয়ন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সমন্বয়ক ও আজকের সিলেট ডটকমের এডিটর ইনচিফ এম সাইফুর রহমান তালুকদার বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে অনলাইন গণমাধ্যম প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত সময়ে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করছে অনলাইন গণমাধ্যম। অনলাইন সাংবাদিকতা এখন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। আগামী দিন হবে অনলাইন গণমাধ্যমের। তাই এখন সময় এসেছে অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার। আর সারাদেশের অনলাইন সাংবাদিকদের একই প্লাটফর্মে আনতে কাজ করছে জাতীয় অনলাইন প্রেসক্লাব। তাই অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।
দ্বিতীয় অধিবেশনে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়। এতে সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের সময় পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মহিদ আহমদ চৌধুরীকে সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি মো: মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নাম উল্লেখ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ আহমদসহ (ভোরের কাগজ) সভাপতি ফজলুল হক তরফদার আবিদ (দৈনিক গণমুক্তি) সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মহিবুর রহমান জিতু (হবিগঞ্জের সংবাদ) যুগ্ম সম্পাদ মো: আলাউদ্দিন (অর্থ নীতির কাগজ), সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ আলম (আইটিভি), অর্থ সম্পাদক ফজল মিয়া তরফদার (প্রথম সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম রবিন (ঢাকা টাইমস), নির্বাহী সদস্য মো: নূর উদ্দিন সুমন (সমকাল), হুমায়ুন কবির চৌধুরী (প্রতিদিন বাংলাদেশ) ও মো: জসিম মিয়া (বিশ্ব মানচিত্র)।





