চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নয়া কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। উদ্বোধক ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সমন্বয়ক ও আজকের সিলেট ডটকম-এর এডিটর ইন চিফ এম সাইফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাটের পৌর মেয়র সাইফুল আলম রুবেল।

দ্বিতীয় অধিবেশনে চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে আমাদের সময় পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মহিদ আহমদ চৌধুরীকে সভাপতি ও নয়া দিগন্ত সংবাদদাতা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাটের পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ৩ নং দেওরগাছ ইউপি চেয়ারম্যান মোঃ মুহিতুর রহমান রুমন ফরাজি, ৯নং রানীগাও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিআরডির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম,শায়েস্তাগন্জ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, নবীগন্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান, শায়েস্তাগন্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আকলাখ উদ্দিন মনসুর, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন প্রমুখ।