রাজশাহীর পুঠিয়ায় কর্ম না থাকায় এবং পারিবারিক অস্বচ্ছলতার হতাশাগ্রস্ত হয়ে আনন্দ ঘোষ (২৫) নামে এক যুবক এক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে পরিবারের লোকজন তাকে ঘরের মধ্যে রশিতে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গলায় ফাঁস দেন আনন্দ ঘোষ।
আনন্দ পুঠিয়া পৌর সদরের কৃষ্ণপুর গ্রামের কার্তিক ঘোষের ছেলে।
স্থানীয় প্রদীপ ঘোষ জানান, ‘আনন্দের পারবারিক অবস্থা ভালো নয়। সে কর্মহীন, শুধু ঘুরে বেড়াত। একরকম হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের পারবারিক অবস্থা ভালো নয়। তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকার করার অনুমতি দিয়েছি।’





