বিএনপি-জামায়াতের তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিনে ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে নৌযান চলাচল প্রায় বন্ধ ছিল। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট, নলিন বাজার নৌকাঘাট, বঙ্গবন্ধু সেতু পূর্ব গরিলাবাড়ী পাথরঘাট এলাকায় সারি সারি ছোট-বড় অসংখ্য নৌকা বাঁধা রয়েছে। অবরোধ আতঙ্কে এসব ঘাট থেকে সকালে জরুরি প্রয়োজনেও কোনো নৌকা ছেড়ে যায়নি।
গোবিন্দাসী ঘাটে মালামাল পরিবহনকারী কালিপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, অবরোধের কারণে ভোর থেকে নৌকা চলাচল করছে অনেক কম।
ফলে মালামাল পরিবহন কমে গেছে। নৌকা চালকদের নেই কোনো হাঁকডাক। থমথম ও নীরবতায় কাটছে দিন।
এ প্রসঙ্গে ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, অবরোধের কারণে এ উপজেলায় সড়কপথ, রেলপথ ও নৌপথে যাতায়াতে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি। তা ছাড়া নৌ-যান চলাচলেও কোনো প্রভাব পড়ছে না। তবে নদীপথে নৌ-যান যাতাযাতে যাতে বিঘœ না ঘটে সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।
ভূঞাপুরে নৌযান চলাচল বন্ধ
বিএনপি-জামায়াতের তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিনে ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে নৌযান চলাচল প্রায় বন্ধ ছিল। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, উপজেলার...

