আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন- সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সমাজ পরিবর্তন করতে ইমাম মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় ইমামরা নেতৃত্ব দেন। তারা নেতাদের নেতা। শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছেন ইমামরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভাণ্ডারিয়া পৌর শেখ কামল আডিটোরিয়ামে সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ইমামদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভাণ্ডারিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি জাকারিয়া আল ফরিদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দফতর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত হোসেন তালুকদার প্রমুখ।